Advertisement

Responsive Advertisement

Aashayein — নারী শক্তির বার্তা নিয়ে Taal The Beat- এর অষ্টম বার্ষিক নৃত্যোৎসব

Taal The Beat হল দেবরূপ রায় ও ঋতুপর্ণা রায়ের পরিচালিত একটি বিখ্যাত নৃত্য প্রতিষ্ঠান, যা নৃত্যের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। গত আট বছর ধরে তারা কলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেদের দৃঢ় অবস্থান গড়ে তুলেছে।

গত ১২ই অক্টোবর দক্ষিণ কলকাতার চেতলায় অবস্থিত অহিন্দ্রা মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দেবরূপ রায় ও ঋতুপর্ণার নৃত্য বিদ্যালয় Taal The Beat-এর অষ্টম বার্ষিক অনুষ্ঠান “Aashayein”।

এই নৃত্য বিদ্যালয়ের অন্যতম কর্ণধার ঋতুপর্ণা জানান, “প্রতি বছর আমাদের বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদের কাছে একটি বিশেষ সামাজিক বার্তা পৌঁছে দিতে চেষ্টা করি। এবছরের মূল ভাবনা ছিল নারী শক্তি।

তিনি আরও বলেন, “আজকাল প্রায় প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় তারকাদের আমন্ত্রণ জানানো হয়, কিন্তু যাঁরা সেই তারকাদের নাচ শেখান— সেই কোরিওগ্রাফাররাই অনেক সময় আড়ালে থেকে যান। তাই এবার আমরা বিভিন্ন বিশিষ্ট কোরিওগ্রাফারদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেতা কুশল চক্রবর্তী, অভিজিৎ গুপ্তা, ধ্রুব সরকার, সায়ন দাশগুপ্ত, বৃত্তাংশু পাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

Taal The Beat-এ তিন বছর বয়স থেকে শুরু করে ষাট বছর অবধি ছাত্রছাত্রীরা নাচের তালিম নিচ্ছেন। দেবরূপ রায় জানান, “আমরা দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা ও টেলিভিশনে কোরিওগ্রাফি করছি। আমাদের ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন সিরিয়াল ও ছবিতে কাজ করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে দেবরূপ আরও বলেন, “আমরা এখন আমাদের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করতে চাই। খুব শীঘ্রই আমাদের ইনস্টিটিউট ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস শুরু করবে, যেখানে বিয়ে, রিসেপশন, জন্মদিন বা কর্পোরেট অনুষ্ঠান— সব ক্ষেত্রেই নাচ থেকে শুরু করে ক্যাটারিংসহ একটি পূর্ণাঙ্গ ইভেন্ট পরিচালনার দায়িত্ব আমরা নেব।

অনুষ্ঠানটি উপভোগ করতে ঐদিন অহিন্দ্রা মঞ্চে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Post a Comment

0 Comments