সল্টলেকের অন্যতম জনপ্রিয় মার্কেট বিডি মার্কেট প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা। এবারের পুজো বিশেষ কারণ — এই পুজো পা দিল ৫০ বছরে!
সল্টলেকের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় বাজার বিডি মার্কেট (BD Block Market) প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, তবে এবারের পূজো বিশেষ কারণ — এই পূজো পা দিল সুবর্ণ জয়ন্তী বছরে!
এই বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী উৎসব, যার মধ্যে বিডি অডিটোরিয়ামে টানা তিন দিন অনুষ্ঠিত হবে যাত্রা ও গানের অনুষ্ঠান। দুই দিন ধরে প্রায় ২০০০ ভক্ত ও দর্শনার্থীকে ভোগ প্রসাদ পরিবেশন করা হবে।
পূজোর শুভ উদ্বোধন করেন বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ (Mayor In Council at Bidhannagar Municipal Corporation) রাজেশ ছিরিমার (RAJESH CHIRIMAR)। উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন-
| MMIC GC-29, BIDHANNAGAR |
“বিডি মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে এক মধুর সম্পর্ক রয়েছে। আমি চেষ্টা করব এই বাজারকে শহরের প্রথম সোলার-চালিত মার্কেট হিসেবে গড়ে তুলতে। পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে ‘হোম ডেলিভারি সিস্টেম’ চালুর কথাও ভাবা হচ্ছে।”
পূজার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস, স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রত্না ভৌমিক, এবং অন্যান্য বিশিষ্ট পৌরপিতারা।
বাজার কমিটির পক্ষ থেকে বিধাননগরের (Bidhannagar) অন্যান্য ১৬টি মার্কেটের প্রেসিডেন্ট ও সেক্রেটারিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই মহোৎসবে অংশগ্রহণ করার জন্য।
#Bidhannagar #BDMarket #LakshmiPuja2025 #SaltLakeFestival #CulturalHeritage #LakshmiPujaKolkata #DurgaPujaToLakshmiPuja #KolkataEvents #BelurMath #BengalFestivals #VoxTainment
#Bidhannagar #BDMarket #LakshmiPuja2025 #SaltLakeFestival #CulturalHeritage #LakshmiPujaKolkata #DurgaPujaToLakshmiPuja #KolkataEvents #BelurMath #BengalFestivals #VoxTainment
0 Comments