![]() |
Birthday Celebration Nicco Parkকলকাতার (City of Joy)-এ তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের বিনোদনের ঠিকানা Nicco Park আজও সমান জনপ্রিয় |
দেখতে দেখতে ৩৫ বছরে পা দিল কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় বিনোদন পার্ক Nicco Parks & Resorts Limited। ল্টলেক সেক্টর–V-এ অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি ১৯৯১ সালের ১৩ অক্টোবর উদ্বোধনের পর “বাংলার ডিজনিল্যান্ড” নামে পরিচিত এই পার্ক গত ৩৫ বছর ধরে মানুষকে আনন্দ, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব বিনোদনের বার্তা দিয়ে আসছে। এই শুভ দিনে পার্কের জন্মদিন উদযাপন করা হয় যথেষ্ট উৎসাহ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন বিশিষ্ট টলিউড অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, নিক্কো পার্কের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট রাহুল মিত্র, মিন্টু সাহা, নীলাদ্রি দে সহ পার্কের বিভিন্ন বিভাগের কর্মীরা। ৩৫ পাউন্ড ওজনের কেক কেটে এই দিন উদযাপন করা হয় এবং পার্কের ভিতরে ৩৫টি গাছ লাগানো হয় — যার প্রথমটি রোপণ করেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। নিরাপত্তা, মান ও পরিবেশ — তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে Nicco Park-এর সাফল্য Nicco Park ভারতের প্রথম অ্যামিউজমেন্ট পার্কগুলির মধ্যে অন্যতম, যা ISO 9001, ISO 14001, OHSAS 18001 এবং SA 8000 সার্টিফিকেশন প্রাপ্ত। এই স্বীকৃতি কেবল মান ও সুরক্ষার দিক থেকেই নয়, সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। পার্কের প্রতিটি আকর্ষণ ও রাইডই তৈরি হয়েছে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে — ফলে স্থানীয় উদ্ভাবন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও Nicco Park একটি সফল মডেল হয়ে উঠেছে। প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধন৪০ একর জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে সবুজ পরিবেশ, ফুলের বাগান ও সুনিপুণভাবে সাজানো পথঘাট। জনপ্রিয় রাইডগুলির মধ্যে রয়েছে Cyclone Wooden Roller Coaster, River Caves, Toy Train, Pirate Ship, Mirror Maze এবং জলবিনোদনের জন্য Wet-O-Wild সেকশন। বিশেষ করে River Caves রাইডটি দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেয় — যেখানে নৌকায় বসে অন্ধকার গুহার মধ্যে দিয়ে ডাইনোসর, আগ্নেয়গিরি ও মরুভূমির প্রতীকী দৃশ্যের মধ্যে যাত্রা করা যায়। বিনোদনের সঙ্গে শিক্ষার মিশ্রণNicco Park শুধু মজা নয়, জ্ঞানও দেয়। এখানে প্রদর্শিত MIG-21 যুদ্ধবিমান এখন একটি আকর্ষণীয় শিক্ষামূলক উপকরণ — যা ভারতীয় বায়ুসেনার উপহার। শিশু ও তরুণ প্রজন্মের জন্য এটি একটি অনন্য সুযোগ ইতিহাস ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার।খাবার, ইভেন্ট ও বিনোদনের মেলবন্ধনপার্কের Food Park, Beach Café ও Bowler’s Den রেস্টুরেন্টে দর্শকরা নানা রকম দেশি-বিদেশি খাবার উপভোগ করতে পারেন। এছাড়াও পার্কের Nicco Super Bowl অংশে রয়েছে বোলিং, পুল টেবিল ও এয়ার হকির মতো ইনডোর গেমস — যা তরুণ প্রজন্মের প্রিয় আড্ডাস্থল। পার্কের Waterside Venues এবং Open Green Lawns আজকাল কর্পোরেট ইভেন্ট, জন্মদিন বা বিয়ের রিসেপশন আয়োজনের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিরাপত্তায় বাড়তি নজরসম্প্রতি পার্ক কর্তৃপক্ষ দর্শকদের নিরাপত্তা ও সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে। মেডিক্যাল সাপোর্ট, লাইফগার্ড, ও প্রশিক্ষিত সিকিউরিটি কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি রাইডে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা চেক চালু আছে। নিকো পার্কের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট রাহুল মিত্র বলেন — “৩৫ বছরের এই দীর্ঘ যাত্রায় আমরা কেবল আনন্দ নয়, নিরাপত্তা ও মানের প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমাদের দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।” অভিনেতা অনির্বাণ চক্রবর্তী যোগ করেন — তিন দশকেরও বেশি সময় ধরে কলকাতার নাগরিকদের হাসি, আনন্দ ও স্মৃতির অংশ Nicco Park আজও শহরের প্রাণকেন্দ্রে। শিশু থেকে প্রবীণ — প্রত্যেক বয়সের মানুষের কাছে পার্কটি আজও এক নির্ভরযোগ্য বিনোদনের জায়গা। আর তাই Nicco Park শুধুমাত্র একটি পার্ক নয়, এটি কলকাতার আনন্দযাত্রার এক জীবন্ত প্রতীক। |




0 Comments